যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য ,
চুলে মুখে রং মাখতে হয়,
গায়ে সুগন্ধী ছিটোতে হয়,
সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয়,
শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পড়ে সাজতে হয়,
যদি তলপেটের মেদ,
যদি গলার বা চোখের কিনারের ভাঁজ
কায়দা করে লুকোতে হয়,
তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার।
প্রেম হলে আমার যা কিছু এলোমেলো,
যা কিছু খুঁত,যা কিছুই ভুলভাল অসুন্দর থাক,
সামনে দাঁড়াবো, তুমি ভালবাসবে।
কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়!
এত যে পুরুষ চারিদিকে, কই, প্রেমিক
তো দেখি না!
কবিতা — প্রেম
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
বিরহের কবিতা
৩৯৪৩
এআই বিশ্লেষণ (মূলভাব)
এই কবিতায় সত্যিকারের প্রেমের প্রকৃত অর্থ গভীরভাবে ফুটে উঠেছে। বাহ্যিক সৌন্দর্য বা সাজগোজের প্রলেপ দিয়ে নিজেকে সুন্দর দেখানোর প্রয়োজন যেখানে থাকে না, সেখানেই আসল প্রেম অবস্থান করে। মানুষের সমস্ত অগোছালো ভাব, ভুলভ্রান্তি ও খুঁতকে সানন্দে মেনে নিয়ে ভালোবাসাই হলো খাঁটি প্রেম। কৃত্রিমতার আড়ালে নিজেকে লুকানোর নাম প্রেম নয়, বরং নিজের স্বাভাবিক সত্তাকে ভালোবাসাই প্রকৃত প্রেমিকের পরিচয়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম