রাত তিনটেয় ঘুম ভেঙে গেলে এখন আর বিরক্ত হই না
রাতে ভালো ঘুম না হলে দিনটা ভালো কাটেনা–এরকম বলে লোকে।
দিন যদি ভালো না কাটে, তাতে কি কিছু যায় আসে!
আমার দিনই বা কেন, রাতই বা কেন।
দিন দিনের মতো বসে থাকে দূরে, রাতও রাতের মতো,
ঘুমিয়ে থাকার গায়ে মুখ গুঁজে খুঁটিশুটি শুয়ে থাকে জেগে থাকা।
এসব দিন রাত, এসব সময়, এসব দিয়ে আমার করার কিছু নেই,
জীবন আর মৃত্যু একাকার হয়ে গেলে কিছু আর করার থাকে না কিছু দিয়ে।
আমি এখন মৃত্যু থেকে জীবনকে বলে কয়েও সরাতে পারি না,
জীবন থেকে মৃত্যুকে আলগোছে তুলে নিয়ে রাখতেও পারি না কোথাও আপাতত।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম