(গোলাপের গন্ধে শরীরে শরীর ডুবিয়ে মাছ মাছ খেলব দু'জন)
বড় বেশি সাধ জাগে একবার ছুঁয়ে দেখি অমূল্য রতন,
আকাশ গড়িয়ে যদি ঝুপঝুপ বর্ষা নামে, অঙ্গ দেব খুলে
কবোষ্ণ চুম্বনে আমি শীতল শরীর তার করব যতন
প্রাসাদ পালিয়ে এসে নতজানু হতে চাই রাজ্যপাট ভুলে।
দু'বাহু বাড়িয়ে নাও অপরূপ তুলে নাও কোমল নিদাঘ
মৃদঙ্গ বাজিয়ে আহা তৃষ্ণার্ত আমাকে দাও প্লাবনের ঘর।
বড় বেশি সাধ জাগে কুমারী শরীরে মাখি রক্তবর্ণ দাগ
জগৎ সংসার ফেলে একবার ছুঁয়ে দেখি অসহ্য সুন্দর।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি