ধরণী উজ্জ্বল করে জন্ম নিল সদ্য,
একি প্রখর উজ্জ্বল আসিল এ ঘরে!
নির্মল হ্রদিনী ভরে আন্দোলিত পদ্ম
সেকি সুখের চাহনি, মিটিমিটি করে
কচি ঠোঁটের কাঁদনে দিয়েছে জানান,
এসেছে নতুন কুঁড়ি, হেসেছে ফাগুন;
ফুটিছে যুগল ফুল, সমিরণে ঘ্রাণ,
বাগিচায় অলিদের গান—“গুনগুন”।
বহু সাধনার পরে পেলাম যে ধন,
মুছে যাক দুঃখ সব, রতন ছোঁয়ায়
ভুবনে আসুক নব সুখের জীবন,
ভরে উঠুক পৃথিবী স্নেহের মায়ায়;
মানুষ করিও, প্রভু, এ প্রার্থনা করি—
সুপথে চালিও তুমি নিজ হস্তে ধরি।
[রচনাকাল: ২৮/০৬/২০২৪
আমার যমজ সন্তানদ্বয়ের জন্য সবার কাছে দোয়া চাই।]
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী