কবিতা — আকাশগঙ্গা

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ অন্যান্য কবিতা, রূপক কবিতা

সময়ের শেষ না জানি শুরু, জানি না কিছুই
ছুটছি অনন্ত, কিসের জন্য, জানি না কিছুই
মায়ার বন্ধন বাড়ছে শুধু, আবেগে তাড়িত সময়ে কাবু।
প্রতিদিন এক একটা মহাকাব্য, কবির কাঁধ ভারাক্রান্ত।
সূর্যমুখির ক্ষেতে কাকতাড়ুয়া দাঁড়িয়ে,
শত ফুলের মাঝে রাজকুমার সেজে,
দিব্যি দিন যায়, রাতে তারা আসে খোঁজ নিতে।
আকাশগঙ্গা পথ দেখায়, খাপছাড়া এ দুনিয়ায়
না জানি কোথায় কতদূরে আরেকটা পৃথিবী গড়ছে স্বমহিমায়।

৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা