কবিতা — তুমি চপলা, আমি ভীনদেশী তারার দল

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ প্রেমের কবিতা, রূপক কবিতা

তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে,
হেসে যাচ্ছো অনর্গল।
সে হাসির কূলকিনারা নাই,
আমি শুধু তাকিয়ে আছি তোমার চোখে,
চোখ দুটো ছলছল ।
তুমি বিশ্বরূপে আছো দাঁড়িয়ে,
আমি মাথা নত করি তোমার সম্মানে।

অদূরের দূর ভবিষ্যৎ,
আমি অল্পতে মরে যাই ।
স্বল্প সময়ে তোমার সাথে
যদি আরেকটু সময় বেশি পাই।

সবকিছু ছাড়িয়ে যখন তুমি এলে আমার কাছে
আমার দেহে নতুন প্রাণের সঞ্চার বয়ে যায় ।
দিনের পর দিন চলে যায়,
এ পৃথিবীতে ফুরোয় না সব,
কিছু না কিছু অবশিষ্ট ঠিকি থেকে যায়।

তুমি চপলা, আমি ভীনদেশী তারার দল
আমায় বেঁধে রেখছো তুমি।
দল ছুট আমি, আর কি-ই বা চাই বলো বেশি
জীবনের থেকে আমার পাওয়া হয়েছে সবি।

৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা