তন্ময় দত্ত মিশু

কবিতা - আমি আসব আবার ফিরে

তন্ময় দত্ত মিশু | পরিশুদ্ধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ অন্যান্য কবিতা, রূপক কবিতা

আবার আসব আমি ফিরে,
আকাশটাকে ঘিরে,
স্বপ্নগুলো নিয়ে,
যা পারি না তা ভুলে গিয়ে।
আবার আসব আমি ফিরে,
সে পুরাতন আমিকে নিয়ে,
বটতলার সেই আগেরই ঘাটে।
আমি আসব আবার ফিরে,
নতুন ভাবনা নিয়ে,
সকল প্রশ্নের উত্তর দেব এসে।

যতদিন আমি আসি না
আমায় ভুলে যেও না,
আমি চোখের সামনে নেই তাতে কী
রয়েছি তোমাদের মনেরই কাছে।
আমি আসব আবার ফিরে,
আমার বাংলাদেশের পথে,
হেঁটে হেঁটে গান গেয়ে।

আবার আসব আমি ফিরে,
হতে পারে তা, বসন্তে
নতুন ফুলেরই সাথে।
আমি আসব আবার ফিরে
থাকব আবার, সকলকে সাথে নিয়ে।

পরে পড়বো
১৩

মন্তব্য করুন