আমি উড়ে যেতে পারি নক্ষত্রের দিকে
চলে যেতে পারি যখন যেথায় ইচ্ছা,
তবুও যাই না ছেড়ে আমার নীড়,
আমার শিকড় এখানেই যে গাঁথা।

এই শহরের প্রতিটা দালান আমার চেনা,
চেনা বাগানের প্রতিটা ফুল,
আমি তাদের ঝড়ে পড়া দেখি,
দেখি এ পৃথিবীর সমস্ত মধ্যাকর্ষন ছাড়িয়ে
নতুন কলিতে বারে বারে
নতুন জন্ম লাভ করে তারা।
প্রতিবার আঙ্গুল তুলে দেখিয়ে দেয়
তাদের ছাড়া পৃথিবী অপূর্ণ,
পৃথিবীকে পূর্ণতা দান করে তারা।
তাদের মাঝেই আমার বসবাস,
তাদের উচ্ছেদ করে বানানো হয়েছে দালান,
সেই দালানের শোভা বাড়িয়ে যাচ্ছে তারা,
তাদের কাজ করে চলছে তারা।

আমার পূর্ব এখানে ছিল,
আজ আমিও এখানে আছি,
আমার পরবর্তীর জন্য এখানে বাঁচা কঠিন,
সম্পূর্ণ দালানে ছেয়ে যেতে
খুব বেশি নেই বাকি।

পরে পড়বো
১০

মন্তব্য করুন