তানভীর মুহাম্মদ ত্বকী

কবিতা - ফিরে এসো বাংলাদেশ

তানভীর মুহাম্মদ ত্বকী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ দেশাত্মবোধক কবিতা

যারা যুদ্ধের ডাক দিয়েছিল,
যারা অপেক্ষায় আছে আজও একটি বিচারের—
একটি বিচার
যা শেষ করার জন্য
তারা
যুদ্ধের সেই সব নায়কেরা
ডাক দিয়ে যায়—
জাতির জন্য, জেগে ওঠার জন্য
ওই জাতির জন্য; যারা ধ্বংসের মধ্যেও
নতুন জীবনের ডাক দিয়ে যায়;
তুমি কি শুনতে পাও
সেই সব শহীদের কণ্ঠস্বর?

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন