জানিনা ঝর্ণা ধারা চৌধুরী তুমি কেমন আছ।তোমাকে ঝর্ণা ধারা চৌধুরী বলে ডাকতেই আমার ভাল লাগে। ঝর্ণা ধারা চৌধুরী অনেক সুন্দরী ছিল, তুমি সুন্দর কিনা জানিনা তারপরও তোমাকে ঝর্ণা ধারা চৌধুরী বলে ডাকছি।
একদিন তোমার সাথে দেখা হয়েছিল লাল দীঘির পাড়ে, সেখানে তোমার গায়ে একটি গাউন ছিল, সেটা আছে কিনা জানিনা, তারপরও তোমাকে ঝর্ণা ধারা চৌধুরী বলে ডাকতে ভাল লাগে।
ঝর্ণা ধারা চৌধুরী কেমন আছে জিজ্ঞেস করেছিলাম তোমার মাকে, কোন উত্তর দেয়নি। কেন দেয়নি জানিনা।তবে তোমাকে আমার ঝর্না ধারা চৌধুরী বলে ডাকতেই ভাল লাগে।
"ঝর্ণা ধারা চৌধুরী তুমি কি গান কর? আমাকে একটি গান শুনিয়োতো; আমি তোমাকে ঝর্না ধারা চৌধুরী বলে ডাকছি এ কথা কখনও ভুলনা।"
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী