তুমি যখন হাসতে থাক মনে হয় সারা পৃথিবী হাসছে, তুমি যখন কাঁদতে থাক মনে হয় সারা পৃথিবী কাঁদছে।
তুমি যখন চোখ রাঙাও সারা পৃথিবী চোখ রাঙায়
তুমি যখন চোখ ফেলফেল কর সারা পৃথিবী চোখ ফেল ফেল করে।
তুমি আমার এমন একজন যা কখনও ভোলা যায়না। তোমার কথা ভাবতে গেলেই সাগর নদী হয়ে যায়, নদী সাগর হয়ে যায়,সারাক্ষণ শুধু মনে হয় তুমি আমার। তুমি আমার কেন এত আপন আমায় একবার বলবে কি?
তুমি আপন না হলে কি হত? সাগর নদী হয়ে যেত, নদী সাগর হয়ে যেত? না না বুড়িগঙ্গার তীরে সব ঘাস জন্মাত।
তোমায় একদিন বলেছিলাম বটবৃক্ষের নীচে আশ্রয় নিতে নিলেনা, আজ বললাম দেবদারুর নীচে আশ্রয় নিতে নিলেনা। তাহলে তুমি কি করবে? শীতলক্ষ্যার পাড়ে আশ্রয় নিবে? নাও, সেখানেই আমার বাস।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সব্যসাচী দেব
শুভ জন্মদিন! 🎈
শ্রী অজয় কুমার দে
শুভ জন্মদিন! 🎈