Amarendra sen

কবিতা - দেখিব স্বপনে প্রিয়রে মোর

Amarendra sen
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ প্রেমের কবিতা, বিরহের কবিতা

দেখিব স্বপনে প্রিয়রে মোর
তাহারে ভাবিয়া বিভোর হিয়া
কাটে না প্রভাতে স্বপন-ঘোর;
ঊষার আলোয় কুসুম যেন
মধুর সুবাসে সুখের ভোর।
ব্যাকুল নয়ন উদাস মন
জাগিয়া যেন দেখিছি স্বপন,
দিবস-রজনী ভাবিয়া তারে
রহিতে পারি না একেলা ঘরে।
গিয়াছি ভুলিয়া সকলই মোর—
যেয়ো না রজনী, এসো না ভোর,
যদি না আসিল সে তনুদেহে—
দেখিব স্বপনে প্রিয়রে মোর।

পরে পড়বো
৩৩৭

মন্তব্য করুন