কবিতা — অন্ধ গলির মক্ষিরানী

ছোটবেলায় ভাবতাম

গায়ে গায়ে মিশে

মৌচাকের অন্ধকূপে

বাধ্যকতা কিসে

লক্ষ লক্ষ মৌমাছি কোন মায়ার টানে বেঁচে থাকে ?

এসে যৌবনের শেষে

বুঝে নিতে পারি

হৃদয়ের পারে বসে

কোন মক্ষিনারী

শহরের মরণকূপে মানুষ বাঁচে কোন পাকে ।

৩০৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা