মোঃ আসিফ ইসলাম

কবিতা - অনুসন্ধান

মোঃ আসিফ ইসলাম
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ বিরহের কবিতা

সাইকোলজিষ্ট- বলুন আপনার সমস্যা।
– স্যার আমি মূলত একটু নিজেকে খুঁজে পেতে চাই? নিজেকে খুজছি।পাওয়া যাবে কি?
সাইকোলজিষ্ট- না, পাবে না।
– কিন্তু স্যার কেন?কেন পাবো না?
সাইকোলজিষ্ট- কারণ তুমি যাকে খুজছো সে হারিয়ে গেছে।
– হারিয়ে গেছে মানে? এইতো এইতো সেদিন নদীতে সাঁতার কাটছিলো,স্কুল ব্যাগ কাঁধে নিয়ে মায়ের বকুনী খেয়ে স্কুল যাচ্ছিলো, এইতো কদিন আগেই গোল্লাছুট, ক্রিকেট, ফুটবল নিয়ে মাঠে পড়ে ছিলো।
সাইকোলজিষ্ট- আপনার বলা সময় ১২ বছর ৩ মাস পর অতিক্রম করেছে।
– ১২ বৎসর?
সাইকোলজিষ্ট- এখন আপনি অন্যের দায়িত্বে আছেন। অন্যের জন্য প্রতিনিয়ত ছুটছে হচ্ছে।আপনার প্রচুর দায়িত্ব আছে।
– আমি কি কখনোই নিজেকে খুজেঁ পাবো না?
সাইকোলজিষ্ট- নিজেকে খুঁজে পেতে হলে যন্ত্রণার বিসর্জন দিতে হবে।
– যন্ত্রণা কি?
সাইকোলজিষ্ট- নিজেকে প্রচন্ড সুখে রাখার প্রবল চেষ্টা কিন্তু ইচ্ছের বিপরীতে নিজেকে হারিয়ে ফেলা হলো যন্ত্রণা।
-যন্ত্রণার কি স্বাধীনতা আছে?
সাইকোলজিষ্ট- হ্যা, প্রত্যেক যন্ত্রণা সম্পূর্ণ স্বাধীন। যন্ত্রণার পূর্ণ স্বাধীনতার কারণেই মানুষ তার নিজের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না। ফলস্বরূপ মানুষ যন্ত্রণাকে বহন করতে হয়,।
যন্ত্রণার বড় স্তর কি?
সাইকোলজিষ্ট-ঘুমের ভিতরে প্রচন্ড ভাবে পাবার আখাংকা কিন্তু বাস্তবে ফিরলে সব ধোঁয়াশা।
যন্ত্রণা নিয়ন্ত্রণ এর উপায় কী?
সাইকোলজিষ্ট- নিজেকে বিলুপ্ত ঘোষণা করা।

পরে পড়বো
২৭১
মন্তব্য করতে ক্লিক করুন