মোঃ আসিফ ইসলাম

কবিতা - মৃত্যুর সাথে কথোপকথন

মোঃ আসিফ ইসলাম
শুক্রবার, ০৮ মে ২০২৬ বিবিধ কবিতা

দার্শনিক —আচ্ছা, মৃত্যু কে এত ভয় পাও কেন তোমরা?
পথিক —প্রাণের মায়া কার না থাকে!
দার্শনিক —কিন্তু মৃত্যুর চেয়ে মানুষের ইহজাগতিক আপন আর কে আছে?মাতৃগর্ভে সৃষ্টি হওয়ার পর থেকেই তো
মানুষ শুধু একটি সময়ের হিসেব নিয়েই বাঁচে,আর তা হলো মৃত্যু।
পথিক —তাহলে কি প্রাণের মায়ায় জীবনের সময়কাল হিসেব রাখতে হয়?
দার্শনিক —হুম।পৃথিবীতে সব কিছু বদলানো যায়,
মানুষের চাহিদা অনুযায়ী আদান-প্রদান করা যায়।
এই যে সুখ কিংবা দুঃখ মানুষ নিজের কৃতকর্মের মাধ্যমে
অনেকটাই নিয়ন্ত্রণ করে নিতে পারে।
কিন্তু মৃত্যু?কোনোভাবেই কি মানুষ তাকে নিয়ন্ত্রণ করতে পারে না।
পথিক —তাহলে কি প্রাণের মায়া থাকতে নেই?
দার্শনিক-না,মহান সৃষ্টিকর্তা জীব সৃষ্টির পূর্বেই স্মরণ করিয়ে দিয়েছেন মৃত্যু অনিবার্য।অথচ মানুষ এই মৃত্যুকেই সবচেয়ে বেশি ভয় করে।
পথিক- ইহজাগতিক সুখ তালাশ কি অপরাধ?
দার্শনিক- হ্যাঁ।কেননা ইহজাগতিক সুখের নেশাই মৃত্যুর ভয় ঢুকিয়ে দিয়ে বেঁচে থাকার মিথ্যা আশা দেখায়।
পথিক —বুঝলাম,তাহলে কি মৃত্যুর জন্য আমাদের অপেক্ষা করা উচিত?
দার্শনিক —হ্যাঁ, তুমি পৃথিবীতে এসেছো মৃত্যুর প্রহর গুনতে।
তাই মৃত্যুকে ভালোবাসতে শেখো।মৃত্যুর থেকে আপন
এবং সুন্দর জগতের আর কিছু নেই।যে মৃত্যু ভালোবাসতে শেখে, সে পাপের বন্ধনে আবদ্ধ হতে পারে না। কারণ জীবনের ক্ষণস্থায়িত্বএকমাত্র মৃত্যুই মানুষকে প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেয়।

পরে পড়বো
৮০

মন্তব্য করুন