রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - যথার্থ আপন

রবীন্দ্রনাথ ঠাকুর
শুক্রবার, ৩০ মে ২০২৫ বিবিধ কবিতা

কুষ্মাণ্ডের মনে মনে বড়ো অভিমান,
বাঁশের মাচাটি তাঁর পুষ্পক বিমান।
ভুলেও মাটির পানে তাকায় না তাই,
চন্দ্রসূর্যতারকারে করে ‘ভাই ভাই’।
নভশ্চর ব’লে তাঁর মনের বিশ্বাস,
শূন্যপানে চেয়ে তাই ছাড়ে সে নিশ্বাস।
ভাবে, ‘শুধু মোটা এই বোঁটাখানা মোরে
বেঁধেছে ধরার সাথে কুটুম্বিতাডোরে;
বোঁটা যদি কাটা পড়ে তখনি পলকে
উড়ে যাব আপনার জ্যোতির্ময় লোকে।’
বোঁটা যবে কাটা গেল, বুঝিল সে খাঁটি–
সূর্য তার কেহ নয়, সবি তার মাটি।

পরে পড়বো
১১৯
মন্তব্য করতে ক্লিক করুন