রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - প্রার্থী

রবীন্দ্রনাথ ঠাকুর
শুক্রবার, ৩০ মে ২০২৫ বিবিধ কবিতা

আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা,
তব নবপ্রভাতের নবীনশিশির ঢালা।
শরমে জড়িত কত-না গোলাপ
কত-না গরবী করবী
কত-না কুসুম ফুটেছে তােমার
মালঞ্চ করি আলা।
আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা।

অমল শরত-শীতল-সমীর
বহিছে তােমার কেশে,
কিশাের অরুণ-কিরণ তােমার
অধরে পড়েছে এসে।
অঞ্চল হতে বনপথে ফুল
যেতেছে পড়িয়া ঝরিয়া,
অনেক কুন্দ অনেক শেফালি
ভরেছে তোমার ডালা।
আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা।

পরে পড়বো
১২৮
মন্তব্য করতে ক্লিক করুন