কাজী নজরুল ইসলাম

কবিতা - চাঁদের মতো রূপ গো তোমার

কাজী নজরুল ইসলাম
শনিবার, ০৭ জুন ২০২৫ প্রেমের কবিতা

চাঁদের মতো রূপ গো তোমার
ভরছে কলঙ্কেরই দাগে।
অহংকারের সোনার বাজার
ডুবছে ক্রমে ক্রান্তি-ফাগে।
লজ্জা অনেক দেছ আমায়,
প্রেম নাকি মোর মিথ্যা-ভাষণ!
আজ তো এখন পড়ল ধরা
কলঙ্ক কোন্ মুখে জাগে।।

পরে পড়বো
১২৫
মন্তব্য করতে ক্লিক করুন