কবিতা — ভুলগুলো সব হয় না রে ফুল

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ বিরহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

জীবনের পথে চলতে চলতে
সবাই তো ভুল করে,
কেউ বা আবার সবটা জেনেও
ভুলেই জীবন গড়ে।

ভুলগুলো সব হয় না রে ফুল
হলে ভালোই হতো,
ওই ভুল নদীতে সাঁতার কেটে
থাকতো যে যার মতো।

উপায় তো নাই, সময়টা হায়
হিসেব রাখছে জমা!
মানুষের কাছে ক্ষমা থাকলেও
সময় দেবে না ক্ষমা।

১৬২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা