সুদীপ তন্তুবায় নীল

কবিতা - তুই আসবি বলেই

সুদীপ তন্তুবায় নীল
শুক্রবার, ১৩ জুন ২০২৫ বিরহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

তুই আসবি বলেই রোদের মিছিলে 
নেই কোনো ব্যারিকেড,
তুই আসবি বলেই আঙুলের ফাঁকে 
জ্বলন্ত সিগারেট।

তুই আসবি বলেই রাখালিয়া বাঁশি 
সুর তোলে অবেলায়,
তুই আসবি বলেই পায়রার দল 
ঘুঙুর বেঁধেছে পায়। 

তুই আসবি বলেই আজও বাঁধে মন
গোলাপের ভাঙা টব,
তুই আসবি বলেই সুতো কাটা ঘুড়ি
খুঁজে ফেরে শৈশব।

পরে পড়বো
১৩৭
মন্তব্য করতে ক্লিক করুন