কবিতা - পথে পথে ফেরো সাথে মোর বাঁশরীওয়ালা কাজী নজরুল ইসলাম সোমবার, ১৬ জুন ২০২৫ গান পথে পথে ফেরো সাথে মোর বাঁশরীওয়ালা! নওলকিশোর বাঁশরীওয়ালা।। তোমার নুপূর আমার চরণে আপনি সাধিয়া পরালে কালা।। নিভাইয়া মোর ভবন-প্রদীপ দেখালে নিখিল ভুবনে আলা।। কুল লাজ মান সকল হরি’ হরি করিলে মোরে ব্রজের বালা।। ♥ ০ পরে পড়বো ১২৫ রিপোর্ট শেয়ার করুন