রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - তোমারি নাম বলব নানা ছলে

রবীন্দ্রনাথ ঠাকুর
শুক্রবার, ২০ জুন ২০২৫ গান

তোমারি নাম বলব নানা ছলে।
বলব একা বসে, আপন
মনের ছায়াতলে।
বলব বিনা ভাষায়,
বলব বিনা আশায়,
বলব মুখের হাসি দিয়ে,
বলব চোখের জলে॥

বিনা-প্রয়োজনের ডাকে
ডাকব তোমার নাম,
সেই ডাকে মোর শুধু শুধুই
পুরবে মনস্কাম।
শিশু যেমন মাকে
নামের নেশায় ডাকে,
বলতে পারে এই সুখেতেই
মায়ের নাম সে বলে॥

পরে পড়বো
১৬২
মন্তব্য করতে ক্লিক করুন