রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - ধর্মরাজ দিল যবে ধ্বংসের আদেশ

রবীন্দ্রনাথ ঠাকুর
শনিবার, ২৮ জুন ২০২৫ বিবিধ কবিতা

ধর্মরাজ দিল যবে ধ্বংসের আদেশ
আপন হত্যার ভার আপনিই নিল মানুষেরা
ভেবেছি পীড়িত মনে পথভ্রষ্ট পথিক গ্রহের
অকস্মাৎ অপঘাতে একটি বিপুল চিতানলে
আগুন জ্বলে না কেন মহা এক সহমরণের।
তারপরে ভাবি মনে
দুঃখে দুঃখে পাপ যদি নাহি পায় ক্ষয়
প্রলয়ের ভস্মক্ষেত্রে বীজ তার র’বে সুপ্ত হয়ে,
নূতন সৃষ্টির বক্ষে
কণ্টকিয়া উঠিবে আবার॥

পরে পড়বো
১১৪
মন্তব্য করতে ক্লিক করুন