রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - উদ্‌বৃত্ত

রবীন্দ্রনাথ ঠাকুর
রবিবার, ২৯ জুন ২০২৫ বিবিধ কবিতা

তব দক্ষিণ হাতের পরশ কর নি সমর্পণ।
লেখে আর মোছে তব আলোছায়া ভাবনার প্রাঙ্গণে
খনে খনে আলিপন।

বৈশাখে কৃশ নদী
পূর্ণ স্রোতের প্রসাদ না দিল যদি,
শুধু কুণ্ঠিত বিশীর্ণ ধারা
তীরের প্রান্তে জাগালো পিয়াসি মন।

যতটুকু পাই ভীরু বাসনার অঞ্জলিতে
নাই বা উচ্ছলিল,
সারা দিবসের দৈন্যের শেষে সঞ্চয় সে যে
সারা জীবনের স্বপ্নের আয়োজন

পরে পড়বো
১৮৬
মন্তব্য করতে ক্লিক করুন