কবিতা — ব্যতিক্রমী ‘কাঙ্খিত

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ রম্য কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

গোবেচারা শান্ত শিষ্ট
হোকনা যতই জ্ঞানী গুণী
কেউ আমল দেয় না তারে
হাসির পাত্র ন্যাংটো মুনী।
যে ছেলেটা সিগারেট খায়
বখাটে ব্যাটা স্কুল পালায়
হাটে বাজারে বন্ধুর তার হিসাব নেই ,
দাড়িয়ে থেকে এক পায়ে-হতে চেয়ে কত সই।
ব্যতিক্রমী ভালো লাগে
চিরাচরিতে স্বাদ কৌ
দেখেশুনে শেষে নাকি
পচা মাছটাই বেঁচে লই।

১২৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা