কবিতা - তোমার সঙ্গে আমার মিলন রবীন্দ্রনাথ ঠাকুর শনিবার, ০৫ জুলাই ২০২৫ অনুকাব্য তোমার সঙ্গে আমার মিলন বাধল কাছেই এসে। তাকিয়ে ছিলেম আসন মেলে— অনেক দূরের থেকে এলে, আঙিনাতে বাড়িয়ে চরণ ফিরলে কঠিন হেসে— তীরের হাওয়ায় তরী উধাও পারের নিরুদ্দেশে। ♥ ০ পরে পড়বো ২৩৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন