কবিতা - মিছে ডাক’–মন বলে আজ না রবীন্দ্রনাথ ঠাকুর শনিবার, ০৫ জুলাই ২০২৫ অনুকাব্য মিছে ডাক’–মন বলে, আজ না— গেল উৎসবরাতি, ম্লান হয়ে এল বাতি, বাজিল বিসর্জন-বাজনা। সংসারে যা দেবার মিটিয়ে দিমু এবার, চুকিয়ে দিয়েছি তার খাজনা। শেষ আলো, শেষ গান, জগতের শেষ দান নিয়ে যাব—আজ কোনো কাজ না। বাজিল বিসর্জন-বাজনা। ♥ ০ পরে পড়বো ১৫৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন