কাজী নজরুল ইসলাম

কবিতা - যেন ফিরে না যায় এসে আজ

কাজী নজরুল ইসলাম
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ গান

যেন ফিরে না যায় এসে আজ
বঁধুয়া ফিরে না যায়।
সখী দিসনে তোরা তারে লাজ
বঁধুয়া ফিরে না যায়।।

পথ ভুল করে
যায় আন-ঘরে জানি সই,
তবু আমারই সে রাজাধিরাজ
বঁধুয়া ফিরে না যায়।।

ফুল চুরি ওর পেশা
ও শুধু চোখের নেশা, জানি সই,
একা আমার ছবি তার হিয়া-মাঝ
বঁধুয়া ফিরে না যায়।।

সুন্দর বলে তায়
সকলে পাইতে চায়,
সে পরাল মোরে প্রেমের তাজ
বঁধুয়া ফিরে না যায়।।

পরে পড়বো
৯০
মন্তব্য করতে ক্লিক করুন