কাজী নজরুল ইসলাম

কবিতা - হৃদয় যত নিষেধ হানে নয়ন ততই কাঁদে

কাজী নজরুল ইসলাম
রবিবার, ১৩ জুলাই ২০২৫ গান

হৃদয় যত নিষেধ হানে নয়ন ততই কাঁদে।
দূরে যত পলাতে চাই নিকট ততই বাঁধে।।

স্বপন-শেষে বিদায়-বেলায়
অলক কাহার জড়ায় গো পায়,
বিধুর কপোল স্মরণ আনায়
ভোরের করুণ চাঁদে।।

বাহির আমার পিছল হল কাহার চোখের জলে।
স্মরণ ততই বারণ জানায় চরণ যত চলে।

পার হতে চাই মরণ-নদী
দাঁড়ায় কে গো দুয়ার রোধি,
আমায় ওগো বে-দরদী,
ফেলিলে কোন্ ফাঁদে।।

পরে পড়বো
৯৬
মন্তব্য করতে ক্লিক করুন