কাজী নজরুল ইসলাম

কবিতা - মোর গানের কথা যেন আলোকলতা

কাজী নজরুল ইসলাম
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ গান, বিবিধ কবিতা

মোর গানের কথা যেন আলোকলতা
যেন স্বর্ণলতা।
মূল নাই ফুল নাই
আছে শুধু বর্ণের বিহ্বলতা।।

আকাশ-বনস্পতি জড়ায়ে
ধরনির বুকে পড়ে গড়ায়ে
কখন কি আবেশে কার কথা ভাবে সে
কে জানে কেন অযথা।।

রহে কারও বক্ষে, রহে কারও চক্ষে বিরহের অশ্রুজলে
কন্ঠলগ্না কারও রহে সে গীত-কলি মুঞ্জরে অধরতলে।

রাখি হয়ে কারও হাত বাঁধে সে
কাহারও চরণতলে কাঁদে সে
সুরে সুরে গুঞ্জিত ও যেন পুঞ্জিত
অকারণ মৌন ব্যথা।।

পরে পড়বো
৯৯
মন্তব্য করতে ক্লিক করুন