কাজী নজরুল ইসলাম

কবিতা - ভোরে স্বপনে কে তুমি দিয়ে দেখা

কাজী নজরুল ইসলাম
রবিবার, ২০ জুলাই ২০২৫ গান

ভোরে স্বপনে কে তুমি দিয়ে দেখা
লুকালে সহসা।
মোর তপনের রাঙা কিরণ যেন
ঘিরিল তমসা।।

না ফুটিতে মোর কথার কুড়িঁ
চপল বুলবুলি গেলে উড়ি
গেলে ভাসিয়া ভোরের সুর যেন
বিষাদ-অলসা।।

জেগে দেখি হায় ঝরা ফুলে আছে ছেয়ে
তোমার পথতল,
ওগো অতিথি কাঁদিছে বনভূমি
ছড়ায়ে ফুলদল।

মুখর আমার গানের পাখি
নীরব হলো হায় বারেক ডাকি
যেন ফাগুনের জ্যোৎস্না-হসিত রাতে
নামিল বরষা।।

পরে পড়বো
১২৯
মন্তব্য করতে ক্লিক করুন