রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে

রবীন্দ্রনাথ ঠাকুর
বুধবার, ৩০ জুলাই ২০২৫ গান

নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে।
জগতজনহৃদয়ধন, চাহি তব পানে।।
হরষরস বরষি যত তৃষিত ফুলপাতে
কুঞ্জকাননপবন পরশ তব আনে।।
মুগ্ধ কোকিল মুখর রাত্রি দিন যাপে,
মর্মরিত পল্লবিত সকল বন কাঁপে।
দশ দিশি সুরম্য সুন্দর মধুর হেরি,
দুঃখ হল দূর সব-দৈন্য-অবসানে।।

পরে পড়বো
১০০
মন্তব্য করতে ক্লিক করুন