রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - জাগ’ আলসশয়নবিলগ্ন

রবীন্দ্রনাথ ঠাকুর
বুধবার, ৩০ জুলাই ২০২৫ গান

জাগ’ আলসশয়নবিলগ্ন।
জাগ’ তামসগহননিমগ্ন
ধৌত করুক করুণাবৃষ্টি সুপ্তিজড়িত যত আবিল দৃষ্টি,
জাগ’ দুঃখভারনত উদ্যমভগ্ন।।
জ্যোতিসম্পদ ভরি দিক চিত্ত ধনপ্রলোভননাশন বিত্ত,
জাগ’ পুণ্যবান পর’ লজ্জিত নগ্ন।।

পরে পড়বো
১২৪
মন্তব্য করতে ক্লিক করুন