Amarendra sen

কবিতা - ভালোবাসিনি তোমায় শুধু নয়নে দেখে

Amarendra sen
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ গান, প্রেমের কবিতা

আমি ভালোবাসিনি তোমায়
শুধু আমার দুটি নয়নে দেখে।
হৃদয় যা’চায় সেই আলোর আভায়
চিনেছি তোমায় হৃদয়ে হৃদয় রেখে।
বোঝাতে পারিনা যা’কথায়
নয়নে যা দেখানো না যায় ;
অনুভবে শুধু যা’ বোঝা যায়
অনুরাগের চোখে নয়নে নয়ন রেখে।
যারে এই হৃদয় বোঝে
নয়ন শুধু তারেই খোঁজে
ধরণিতে হ্রিদয় তারে খুজে নেয়
খুশির আলোর জ্যোৎস্না মেখে।

পরে পড়বো
১৯০

মন্তব্য করুন