Amarendra sen

কবিতা - কোথায় সময় নদী পিছে ফিরিয়া দেখা

Amarendra sen
বুধবার, ২২ অক্টোবর ২০২৫ গান, প্রেমের কবিতা

তোমায় ভালোবাইসা নদী
তোমার ভাঙা মাটির চর ,
কেমনে ভাঙা প্রেম লইয়া আমি
বাঁধিলাম মাটির ঘর।
বছর বছর ভেঙে যায়
মাটির ঘর বালির চড়ায়,
কেনো ভাঙা প্রেমে মজিলাম রে
সুখের স্রোতে ভাইসা যায়।
তুমি নদী তো বইয়া চল
স্রোতের টানে কলকল ,
সাগরেরে যখন পাও সুখে
ঘুমাও পরমের বুকে ;
আমিতো পইড়া রই
ভাঙা বালুর চরে একা,
সময় তোমার কোথায় নদী
পিছে ফিরিয়া দেখা ।

পরে পড়বো
১২২
মন্তব্য করতে ক্লিক করুন