নবনীতা দেবসেন

কবিতা - আদি-অন্ত

নবনীতা দেবসেন
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ বিবিধ কবিতা

আমি ছাড়া তোমার আর কে আছে?
সে বললো, নীল আকাশ ।
আকাশ ছাড়া তোমার আর কে আছে ?
সে বললো, সবুজ ধান ।
ধান ছাড়া আর কে আছে ?
গেরুয়া নদী। নদীর পরে ?
পঞ্চবটি । পঞ্চবটি ছাড়া ?
সোনালি হরিণ। হরিণের পরে ?
ঝড়। ঝড় ছাড়া ?
অশোক কানন।
অশোক কাননের পর
তোমার আর কে আছে?
কালো মাটি।
কালো মাটির পরে ?
তুমি আছো ।

পরে পড়বো
৬৩
মন্তব্য করতে ক্লিক করুন