ভাঙ্গ ঘুম নিশির কুসুম
আঁখি মেলো উষার ভোরে ,
নভের ভেলায় প্রভাত বেলায়
দেখ চেয়ে আলোক ঝরে।
খোলো পাপড়ি আঁখি তব
বিদায় নিয়েছে শর্বরীর ইন্দু,
নিশির শীতল পায়ের নুপুর
হয়েছে পরে শিশির বিন্দু।
অলি এসে ফিরে ফিরে যায়
ভোরের কাকলি বিহগ গায়,
রূপকথার রাজকন্যা তুমি
আনন্দে জাগলো যে বন ভূমি।
কবিতা - ভাঙ্গ ঘুম নিশির কুসুম
Amarendra sen
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
প্রকৃতির কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা
৬১

মন্তব্য করতে ক্লিক করুন