সমর সেন

কবিতা - স্তোত্র

সমর সেন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ বিবিধ কবিতা

আদিদেব একা সাজে পুরুষ প্রকৃতি |

মহাজন চাষি তিনি সবাকার গতি |

কৃষ্ণকালো বড়ো মেঘ জুড়েছে আকাশ |

শ্যামবর্ণ মূর্তি তার চাষির আশ্বাস |

ধান দেখে মহাজন বলেছে সাবাস |

আকাশে শুনেছি আজ মেঘের বিষাণ |

ঘরে-ঘরে বুঝি আজ রাসলীলা গান |

সাপ যত বসে আছে শিকারের তালে |

রাত্রি এল, মৃত্যু লেখা ব্যাঙের কপালে |

মহাজন গান গায় নদারৎ ধান |

অন্ধকার প্রেতলোকে ভাবে ভগবান |

অক্ষম এ রায়বার ঈশ্বর কথনে |

প্রভুর বন্দনা শুনি বেনের ভবনে |

পরে পড়বো
৭৬
মন্তব্য করতে ক্লিক করুন