Amarendra sen

কবিতা - তোমার ও গুন গাইবে সবাই

Amarendra sen
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

মাঝে মাঝে মা বলতেন নিজের মনে—
“বেঁচে থাকতে দিল না ভাত-কাপড়,
মরে গেলে দিবেরে কতনা দান-সাগর।”
কাছের লোকেরা—যখন কেউ ছেড়ে যায়
কত ভালো ছিল বলে সবাই গুণগান গায়;
বেঁচে থাকতে যখন মেলেনি ভালোবাসা-সম্মান,
মিলেছিল অত্যাচার, অবিচার আর মিথ্যা অপমান;
ঘৃণা করি যারে, মরণের পরে সে প্রিয় হয়ে যায়!

চিরসত্য অপার ভবে—জন্মিলে মরিতে হবে,
মরণ আসন্ন, শুধু জানি না তাহা আসবে কবে,
এ ধরায় দিন চলে যায় নিজের সুখে-দুখে—
আর অপরের অদ্ভুত সুখে লাল চোখ রেখে।
ধরায় শুধু সুখের সময় খুব দ্রুত লয়ে চলে যায়—
সুখীজন শোনো, দুঃখীজন পাবে অবকাশ সুখ-আশায়;
সুখে যারা আছো, আমি চাই তোমরা সুখে থাকো ভাই
কিন্তু খুব সত্বর তোমারও গুণ গাইবে প্রিয়জনেরা সবাই।

পরে পড়বো
১৪৭
মন্তব্য করতে ক্লিক করুন