পথের নিশানা
শংকর ব্রহ্ম
বুকের ভিতর কত ফুটছে যে ফুল অবিরত
কোনটা ব্যথার তার
কোনটা আবার ভালবাসার তা বুঝি না তো।
ভালবাসার ফুটলে মুকুল
তার একটু যত্ন নিয়ো
যত্ন ছাড়া ভালবাসাও উজ্জ্বলতা হারায়।
ভালবাসা কা’কে বলে তাই নিয়ে ভাবি কতো,
এ’জিনিষ যে পায়,সে-ও বোঝে না তো
যে দেয় সে-ও খুব কষ্ট পেয়ে থাকে জানা,
ভালবাস যাকে তা কি শুধু কামনার ফুল
নাকি ক্রান্তিদর্শী মানুষের পথের নিশানা?