শংকর ব্রহ্ম

কবিতা - সপ্ত কণিকা

শংকর ব্রহ্ম
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ প্রকৃতির কবিতা

সপ্ত কণিকা
শংকর ব্রহ্ম

১).

অসহায় জীবন আজ শুধু নড়বড়ে
তবু মনে পড়ে
পুরনো দিনের কথা সব মনে পড়ে।
তুমি কি সময় মত আজও
বহুরূপে বহুরূপী সাজো?

২).

নিরলস অলসতা পেয়ে বসে যাকে
তাকে তুমি কি ভাবে জড়াবে
সংসারের কাজে
জীবনের এ’সবকে সে যে
মনে করে বাজে, একেবারে বাজে।

৩).

হয়তো ছিল বুকের ভিতর
তোমায় পাওয়ার তীব্র আশা
যৌবনে তাই উগ্র ছিল
আমার গোপন ভালবাসা।

৪).

মাথার ভিতর
রহস্যময় পংক্তি যখন
পোকার মত নড়ে
ঠিক তখনই আমার এ শব
প্রাণ ফিরে পায় ধড়ে।

৫).

রাগ চড়লে মাথায়
তাকে নামানো দায়
ভীষণ কঠিন
তাই দিন দিন ভাঙছি আমি
রাগের মাথা
তুমি যা তা ভেব না আর
আজকের দিন।

৬).

অন্ধকারের ভিতর আমায়
রেখেছ বলেই
এখন আমি
মুঠো ভর্তি রোদ্দুর চাই।

৭).

ভূতের মুখোশ পরে
বসে আছে ভূত
আমি তার চারপাশে
ঘুর ঘুর করি
জ্বলজ্বলে চোখে তাকে
ঘুরে ঘুরে দেখি।

পরে পড়বো
৫৪
মন্তব্য করতে ক্লিক করুন