মোল্লা মুস্তাফিজুর রহমান

কবিতা - নর-নারী

মোল্লা মুস্তাফিজুর রহমান
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ অনুকাব্য, প্রেমের কবিতা

ওরা বলে
দুই নর-নারী
কথা বলে ভারি
আসলে তারা
রাখে হাত
সময়ের হাতে …
চুপি-চুপি
ছবি দেখে রাতে…
যত দেখে
তত মন চাই,
(কোথায় পায় ?)
ওরা বলে
দুই নর-নারী
কথা বলে ভারি
আসলে তারা
কাছে যেতে চায় ।
দুই নর-নারী
সাত তাড়াতাড়ি
বুকে মুখ গুঁজে
ভালবাসা খুঁজে
নিতে চায় ।

পরে পড়বো
৪৫
মন্তব্য করতে ক্লিক করুন