কবিতা — কথা না বলে

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ বিরহের কবিতা

কথা না বলে
শংকর ব্রহ্ম

* [স্ত্রীর মৃত্যুর পনেরো দিন পরে লেখা]

মানুষের কত কথা থাকে বলে?
তুমি চলে গেলে কোনও কথা না বলে,
সে ব্যথা ভুলব আমি কি করে?

সুন্দর সাজানো সোনার সংসার
মুহূর্তের ঝড়ে ভেঙে চুরমার,
এরপরে মন আর টেকে নাকি ঘরে?

জানি তুমি কোনদিনও
ফিরবে না আর
তবু বারবার
সে কথা ভেবেই যেন ভেঙে পড়ে
মন আর টেকে না যে ঘরে।

তখন বাইরে এসে মনে হয় যেন,
তোমাকেই আরও বেশি করে পাই
হৃদয়-গভীরে তুমি নিয়েছো যে ঠাঁই।

৬৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা