মোল্লা মুস্তাফিজুর রহমান

কবিতা - জীবনানন্দে

মোল্লা মুস্তাফিজুর রহমান
শুক্রবার, ২০ মার্চ ২০২৬ অনুকাব্য, আধ্যাত্মিক কবিতা

জীবনানন্দে

যার বা যাদের অনেক আছে
সুখে-শান্তিতে,আপদে-বিপদে
দূরে আছে,কাছে আছে
তার বা তাদের হয়তো ভয়ও আছে
কম বা বেশি পাবার বা না পাবার।
আর যার বা যাদের আছেন ঠাকুর
আছে জ্ঞান, বিবেক, বৈরাগ্য
লাভ-লোকসান, চাওয়া-পাওয়া,
জন্ম-মৃত্যুর উর্ধ্বে আনন্দ।
শুধুই আনন্দ ।।

পরে পড়বো
৩৮
মন্তব্য করতে ক্লিক করুন