Amarendra sen

কবিতা - ভাবনার নীলিমায়

Amarendra sen
শুক্রবার, ২০ মার্চ ২০২৬ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

ভাবনার নীলিমায় মন ভেসে যায়,
না জানি কোথা কোন্ স্বপ্নচূড়ায়;
তনুর শক্তি অসহায় বাঁধতে নারে,
যায় না রাখা ধরে চঞ্চল ভাবনারে।

অসীম জলধির কম্পিত কল্লোল ,
হৃদয়ে ওঠে কতো ভাবনার হিল্লোল,
বয়ে যায় চলে কত অনন্তের বেলা,
অবিরাম কল্লোলিত ভাবনার মেলা।

জানি না কোথায় নিয়ে যাবে মোরে,
সুখ-দুঃখ বা কোনো অজানার পারে;
এই জীবন কি শুধু ভাবনারই মন্থন?
নেই কি কোথাও চির বিরামের স্থান?

পরে পড়বো
১০
মন্তব্য করতে ক্লিক করুন