শংকর ব্রহ্ম

কবিতা - স্বপ্ন ও ভালবাসা

শংকর ব্রহ্ম
বুধবার, ২৫ মার্চ ২০২৬ প্রেমের কবিতা

স্বপ্ন ও ভালবাসা
শংকর ব্রহ্ম

মনে কষ্ট পাই ব্যথাতুর চোখ দুটি দেখে
চোখের সন্মুখে,
কষ্ট আরও তীব্রতর হয় যখন দেখি না আর তাকে।

আমার করুণ চোখ সর্বদাই ভরে থাকে জলে
একথা সত্য নয় মোটে ,
কখনও তা জ্বলে ওঠে তীব্রতায়, আগুনে মশালে।

কাল এবং পর্শু তোমার কথা ভেবেছি অনেক ,
আগামীকাল তোমাকে দেখতে চাই ভালবাসা।

কাল দেখেছি স্বপ্নে তোমায় আজও দেখব তাই?
ভবিষ্যতেও দেখব কিনা ভেবে বলতে চাই।

পরে পড়বো
১২
মন্তব্য করতে ক্লিক করুন