শংকর ব্রহ্ম

কবিতা - বিশ্বকবিতা দিবসে

শংকর ব্রহ্ম
রবিবার, ২৯ মার্চ ২০২৬ বিবিধ কবিতা

বিশ্বকবিতা দিবসে
শংকর ব্রহ্ম

আজ বিশ্বকবিতা দিবসে,
কবিতাকে নিয়ে
মাতামাতি হবে কিছুটা,
তারপরে সব ভুলে যাবে কথা তার,
এটাই দুঃখ,জানি আমি কবিতার।

জানি না কবিতা কবে যে বুকের ভিতরে,
ফুল হয় সব ফুটবে
কবে যে কবিতা বুলেটের মতো
সময়ের আগে ছুটবে?

কবিতা যে আজ হাঁপানি টানে ধুঁকছে
শিকারী কুকুর চারপাশে তার
রক্তের ঘ্রাণ শুঁকছে।

যারা আজ সব কবির রক্ত শুষছে
সেই ক্রোধে বুঝি কবিতাও আজ
রাগে, প্রতিবাদে ফুঁসছে।

কবিতা কি আজ বিশ্বকবিতা দিবসে
দুরাচারীদের রাখতে পারবে বশে?

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন