শংকর ব্রহ্ম

কবিতা - জয় রাধে!

শংকর ব্রহ্ম
সোমবার, ৩০ মার্চ ২০২৬ রূপক কবিতা

জয় রাধে!
শংকর ব্রহ্ম

হরে কৃষ্ণ হরে
পন্ডিতের মুখোশ পরে
গাধারা সব ঘোরে
তাই দেখে কেউ মন্দিরে যায়
কেউ বা নামাজ পড়ে
কেউ বা আবার দুঃখ ক্ষোভে
নিজের ভিতর পোড়ে,
হরে কৃষ্ণ হরে
তাই দেখে এক মূর্খ কবি
যাচ্ছে অচিনপুরে
সেখানে সব পন্ডিতেরা
গাধার খোলস পরে
রাস্তা ঘাটে নিঃশব্দে ঘোরে
হরে কৃষ্ণ হরে।

পরে পড়বো
১৪
মন্তব্য করতে ক্লিক করুন