শংকর ব্রহ্ম

কবিতা - স্বাধীনতা

শংকর ব্রহ্ম
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ বিবিধ কবিতা

স্বাধীনতা
শংকর ব্রহ্ম

আমরা কোন অভিযোগ করতে পারি না
কেননা,আমরা কেউই এর বাইরে নয়
আমরা বিস্মৃত হই না,যে আমরা ক্ষুধার্ত।
ঘাস বেড়ে ওঠে দিনদিন,জাতীয় উৎপাদন
কেউ আমরা গরু ছাগল নই,তবু
স্মৃতি বেড়ে ওঠে এবং বাড়ে ইতিহাস।

রাস্তাগুলি সবই বন্ধ,ধার বাড়ছে চুক্তির
অথচ কোন বিপদ সংকেত নেই কোথাও
যে যেমন খুশি হাসছে।
এখন শূন্যতা শুধু ধু ধু মাঠে দেখি
আমরা কোন অভিযোগ করতে পারি না
কারণ সত্তর বছর আগেই পেয়েছি
এই মেকি স্বাধীনতা।

পরে পড়বো
১৪
মন্তব্য করতে ক্লিক করুন