শংকর ব্রহ্ম

কবিতা - নামাবলি

শংকর ব্রহ্ম
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ সাম্য-জীবনমুখী কবিতা

নামাবলি
শংকর ব্রহ্ম

নামাবলি গায়ে দিয়ে,দলবাজি চলে না
সব নেতা সব কথা, মন খুলে বলে না।
এখানেই গোলমাল
মুখে শুধু বোলচাল।

জনগণ ভুগছে , মনে প্রাণে ধুঁকছে
তবু তারা সব কথা মুখ ফুটে বলে না।
সচেতন জনগন মনে মনে ফুঁসছে
কারচুপি আছে তাই ভোটে ফল মেলে না।

সব কথা জনগন বোঝে, তবু বলে না
নামাবলি গায়ে পরে, দলাদলি চলে না।

পরে পড়বো
১৩
মন্তব্য করতে ক্লিক করুন